বিধ্বংসী আগুন গাড়ির পার্কিং লটে,ভষ্মিভূত কিছু গাড়ি

গার্ডেনরিচে অ্যাসবেটার মোড়ের কাছে এফসিআই গোডাউন সংলগ্ন একটি গাড়ির পার্কিং লটে বিধ্বংসী আগুন। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে খবর দেয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের প্রায় আটটি ইঞ্জিন। এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয়। বেশ কিছু গাড়ি আগুনে পুড়ে ভষ্মীভূত হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *