আসানসোলে গাড়ি সার্ভিসিং সেন্টারে আগুন
আসানসোলে একটি বড় গাড়ির সার্ভিসিং সেন্টারে আগুন লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে।সার্ভিসিং সংস্থার অনুমান , পিছনের জঙ্গল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও দমকলকে। তবে অভিযোগ দমকল ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে।ক্সোভে পেটে পরেন স্থানীয়রা। ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।





