উত্তরপ্রদেশ মডেলে এনকাউন্টার’,বিজেপি এলে পুলিশের ভোল বদলের দাবি দিলীপ ঘোষের, শুরু বিতর্ক

খড়্গপুরে প্রচারে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ।সঙ্গে ছিল তৃণমূলকে তোপ।বলেন ‘৪ মে-র পর সব পাল্টে যাবে’।কি বলেছেন দিলীপ শুনবো।

পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা ইস্যুতে রাজনৈতিক তরজা ফের নতুন মাত্রা পেল। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের পুলিশ ‘উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার’ শুরু করবে। এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়্গপুরএ নির্বাচনী প্রচারে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।দিলীপ ঘোষের দাবি বর্তমানে রাজ্যের একাংশ পুলিশ প্রশাসন ‘গুন্ডা মাফিয়াদের সঙ্গে আপস করে চলছে’। তবে বিজেপি ক্ষমতায় এলে সেই চিত্র পুরোপুরি বদলে যাবে। তাঁর কথায়, “যে পুলিশ আজ চোর দুর্নীতিগ্রস্ত নেতাদের চামচাগিরি করছে, তারাই তখন উত্তরপ্রদেশের মতো কড়া পদক্ষেপ নেবে। অপরাধীদের ধরে ধরে জেলে ঢোকানো হবে।”এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা মডেলের উল্লেখ করেন তিনি বলেন,যা সাধারণত কঠোর পুলিশি পদক্ষেপ ও এনকাউন্টার নীতির জন্য পরিচিত। যদিও তাঁর এই মন্তব্যকে ঘিরে বিরোধীরা প্রশ্ন তুলেছে। এটি কি ‘আইনের শাসন’-এর বদলে ‘ভয়ের রাজনীতি’র ইঙ্গিত? এটুকুতেই ক্ষান্ত হননি দিলীপ।প্রচারের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে তোপ দেগে রাজ্যের শাসক দলকে নিশানা করে তিনি বলেন, “গুন্ডামি, কাটমানি আর ভোটে সন্ত্রাস। এই তিনেই চলছে সরকার।”তিনি আরও দাবি করেন, খড়্গপুরে দীর্ঘদিন ধরে তিনি ‘মাফিয়া রাজ’-এর বিরুদ্ধে লড়াই করে এসেছেন এবং ভবিষ্যতেও সেই লড়াই চালিয়ে যাবেন। তাঁর কথায়, “এবার আর আলাদা করে লড়াই করতে হবে না। বিজেপি ক্ষমতায় এলেই আইন নিজের পথে চলবে।

রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপির জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিলীপ। তিনি বলেন, “৪ মে-র পর সব বদলে যাবে। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন এবার নিশ্চিত।এনকাউন্টার মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিরোধী শিবিরের দাবি, এই ধরনের বক্তব্য গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।অন্যদিকে বিজেপির একাংশের মতে, এটি ‘কঠোর আইন প্রয়োগ’-এর বার্তা, যা অপরাধ দমনে প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *