বাংলায় নতুন সমীকরণ, হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোটে আসাউদ্দিন ওয়াইসির, সংখ্যালঘু রাজনীতিতে চাপ বাড়াল মিম

পশ্চিমবঙ্গের নির্বাচনী আবহে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন আসাউদ্দিন ওয়াইসি।ঈদ-উল-ফিতর উপলক্ষে আয়োজিত এক ‘ঈদ মিলাপ’ অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন, হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন দলের সঙ্গে জোট গড়ছে তাঁর দল সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা (মিম)। লক্ষ্য কি? লক্ষ রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং সংখ্যালঘু ও পিছিয়ে পড়া মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো।এই ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যের রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে বাংলায় ক্ষমতায় থাকা তৃণমূল সরকার সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণির মানুষকে কেবল ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু বাস্তবে তাদের উন্নয়নে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি।ওয়াইসির দাবি, রাজ্যের বহু মুসলিম ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তাঁদের প্রাপ্য ভোটাধিকার এবং রাজনৈতিক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, “শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পরিবর্তন দরকার। সেই লক্ষ্যেই এই জোট।” তাঁর বক্তব্যে স্পষ্ট, আসন্ন নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মিম।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জোট সংখ্যালঘু ভোটে বিভাজন তৈরি করতে পারে, যা প্রভাব ফেলতে পারে একাধিক আসনের ফলাফলে। বিশেষ করে যেসব কেন্দ্রে মুসলিম ভোট গুরুত্বপূর্ণ, সেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আরও জোরদার হল।তবে তৃণমূলের তরফে এখনও এই জোট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে।এই নতুন সমীকরণ আদৌ কি প্রভাব ফেলতে পারবে বাংলার ভোটে? নাকি এটি কেবল সীমিত কিছু আসনেই প্রভাব বিস্তার করবে।সব মিলিয়ে, নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক ময়দানে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওয়াইসি।যার প্রভাব কতটা গভীর হবে, তা নির্ভর করবে ভোটের ফলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *