প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার সল্টলেক কার্যালয়ে বিক্ষোভ বজবজ বিধানসভার বিজেপি কর্মীদের

পর পর দুদিন। সল্টলেক বিজেপি কার্যালয়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ। বজ বজ থেকে শুরু করে একাধিক জায়গায় প্রার্থীবদল করতে হবে। এই প্রার্থী বদলের দাবি নিয়েই বিজেপি দপ্তরে বিক্ষোভ দেখান কর্মীরা। তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যের একাধিক ব্যক্তিত্বের ওপর ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মী সমর্থকরা। রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে সুনীল বানসাল সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এই গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্বে। বিজেপি কর্মী সমর্থকের সাফ দাবি বিধানসভার জন্য দলের তরফে মনোনীত প্রার্থী পছন্দ না। তাই প্রার্থীবদল করতে হবে। তাদের আরো অভিযোগ যাদের কোনভাবে এলাকায় জনসংযোগ ছিল না তাদেরকেও প্রার্থী করা হয়েছে।বজ বজ কেন্দ্রের বিক্ষোভের সগেই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বদল করতে হবে বলে নতুন করে আবার বিক্ষোভ শুরু হয় বিজোপি কার্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *