আবারো বিজেপি প্রার্থী প্রত্যাহারের দাবি তুলে কুলপিতে বিক্ষোভ বিজেপির কর্মী সমর্থকদের

কুলপি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অবনী নস্করের নাম। আর এর পর থেকেই বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ জন্মাতে শুরু করে। গত দুদিন আগে কুলপি পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। তারপরেও ঊর্ধতন কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।তাই আবারো এদিন প্রার্থী প্রত্যাহারের দাবি তুলে কুলপির চৌরাস্তা মোড়ের মাথায় বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। মূলত তাদের দাবি কুলপি বিধানসভায় যাকে প্রার্থী করা হয়েছে অবনী নস্কর তিনি অপরিচিত মুখ।বিজেপিতে কোনদিন তাকে দেখা যায়নি। অন্যদিকে মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি নবেন্দু সুন্দর নস্করের বিরুদ্ধেও স্বজন প্রশন এর অভিযোগ তুলেছেন তারা। আর এই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। পাশাপাশি তারা এও জানায় এখনো পর্যন্ত কুলপি বিধানসভার বিজেপি প্রার্থী প্রচার শুরু করেনি। অন্যদিকে বিষয়টি নিয়ে তারা বঙ্গ বিজেপি কলকাতার অফিসেও জানায়। কিন্তু তারপরেও কোন সদ উত্তর তাদের মেলেনি। যার ফলে আগামী দিনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে পুলিশ। বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা চালালেও তা কোন দিকে মোড় নেবে তা বলবে সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *