মিনাখাঁর বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,এলাকায় পোস্টার, চাঞ্চল্য

এবার তৃণমূল বিধায়িকার বিরুদ্ধে পোস্টার পড়ল এলাকা জুড়ে।তৃণমূলের বিধায়িকা ঊষা রানী মন্ডলের বিরুদ্ধে পোস্টার পড়লো মিনাখাঁর আমতলা বাজার এলাকায়।ঘটনাটি ঘটেছে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগেদিন ভোরবেলা। বসিরহাটের মিনাখাঁ বিধানসভার পোস্টারে লেখা ‘বিজেপির সঙ্গে আঁতাতকারী ঊষা রানী মন্ডলকে আমরা বিধায়িকা হিসাবে দেখতে চাই না।’ ‘মিনাখাঁ বিধানসভায় বিধায়ক হিসেবে নতুন মুখ দেখতে চাই।’ ‘দুর্নীতিগ্রস্ত বিধায়িকাকে আমরা বিধায়ক হিসেবে মেনে নেব না।’ এরকম একাধিক দুর্নীতি সহ দল বিরোধী কাজের অভিযোগ তুলে পোস্টার পড়েছে তার বিরুদ্ধে বলে দলীয় সূত্রের খবর। সেই পোস্টার গুলির নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই ঘটনার জেরে মিনাখাঁ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।মঙ্গলবার দিন ই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ।ফের যদি ঊষারানী মন্ডল প্রার্থী হন তাহলে মিনাখায় তৃণমূল কর্মীদের মধ্য অসন্তোষের সৃষ্টি হবে বলেই মনে করছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *