নিরপেক্ষ আমলা তকমাই সংঘমিত্রাকে দিল নতুন দায়িত্ত্ব
সঙ্ঘমিত্রা ঘোষ সৎ এবং নিষ্ঠাবান। একই সঙ্গে আপসহীন অফিসার বলে ও পরিচিত। সূত্রের খবর কমিশন স্বরাষ্ট্র সচিব পদে এমন একজনকে খুঁজছিল যিনি খুব নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গের ভোটে যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি রয়েছে, সেই প্রেক্ষাপটে একজন রক্ষণশীল অফিসারই জরুরি।আমলা হিসেবে বহু প্রকল্পের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। নারী, শিশু ও প্রান্তিক মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ তদারকি করার ইতিহাস ও আছে তাঁর ঝুলিতে।১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস আধিকারিক প্রায় আড়াই দশকের প্রশাসনিক জীবনে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বিশেষ করে ন্যাশনাল হেলথ মিশনের এনএইচএম এর রাজ্য প্রধান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করার সময়ে মহিলা ও শিশুস্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছিলেন বলে প্রশাসনিক মহলে মনে করে।আর এই কারণেই সংঘমিত্রা ঘোষকেই নির্বাচনের সময় স্বরাষ্ট্র সচিব পদে আসিন করেছে কমিশন।





