পরিস্থিতি সামলাতে সক্ষম পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে দ্বন্দ্ব নয়’,গিরিশ পার্ক পরবর্তী বার্তা নতুন সিপির

গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে সংঘর্ষের ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। সেই প্রেক্ষিতে দায়িত্ব নেওয়ার এক দিনের মাথায় স্পষ্ট বার্তা দিলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার অজয়কুমার নন্দা। তাঁর দাবি, এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার মতো দক্ষতা কলকাতা পুলিশের আছে।এমন কি তিনি এও জানান কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ও কোনও দ্বন্দ্বও নেই তাদের।মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অজয় বলেন, গিরিশ পার্কের ঘটনার সময় কেন্দ্রীয় বাহিনীকে ‘সময়ে’ না ডাকার অভিযোগ ঠিক নয়। তাঁর কথায়, ঘটনাটি খুব স্বল্প সময়ে ঘটে যায় এবং তখন বাহিনী কাছাকাছি ছিল না। তিনি আরো উল্লেখ করে বলেন, বর্তমানে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা খুব বেশি নয়। আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশই সামলায়।মিটিং, মিছিল থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারা সক্রিয়।তাহলে রাজ্যের একজন মহিলা মন্ত্রীর বাড়িতে এইরকম হামলা হল কেনো? পুলিশ ই বা তা,আটকাতে পারল না কেনো? শহরে প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন।আর তখন ই আরএকজন মন্ত্রীর বাড়ি লক্ষ করে এধরনের হামলা র ব্যাক্ষা কি?এই প্রশ্নের উত্তরে অবশ্য তিনি বলেন ঘটনার তদন্ত চলছে। পুরো ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে অজয় পুনরায় জোর দেন পুলিশের সক্ষমতার উপরেই। একই সঙ্গে তিনি পরিষ্কার করে দেন, কেন্দ্রীয় বাহিনীকে কখন ডাকা হবে, তা নিয়ে কোনও নির্দিষ্ট ওয়াটারটাইট নিয়ম নেই।পরিস্থিতি বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হয়।কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় নিয়ে ওঠা অভিযোগ খারিজ করে দেন নতুন সিপি। তাঁর বক্তব্য, নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই যোগাযোগ হয়।নোডাল অফিসার, টাইমলাইন সবই রয়েছে। আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী পরোক্ষ ভাবে সহযোগিতা করবে বলেও জানান তিনি। সিএপিএফ ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশ থাকলে কোনও বিভ্রান্তি বা দ্বন্দ্বের সুযোগ নেই বলেই মত তাঁর।সবশেষে অজয়কুমার নন্দ জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই এখন কলকাতা পুলিশের পাখির চোখ। ভোট ঘোষণার পর পোস্টার ছেঁড়া সহ যে সব অভিযোগ সামনে এসেছে, সেগুলির তদন্ত হবে। শহরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।এবং নেতৃত্ব হিসেবে নিজেকে সফল প্রমাণ করাই তাঁর লক্ষ্য বলেও এদিন সাফ জানিয়ে দেন নতুন দায়িত্ত্বপ্রাপ্ত সিপি অজয় নন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *