নোয়াপাড়াকে বাঁচাতে হবে, একগুচ্ছ পরিকল্পনা বামপ্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের

রবিবার দিন ই বঙ্গে ভোটের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।২০২৬ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা করেছেন চেয়ারম্যান বিমান বসু। রাজ্যের ১৯২ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। এর মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র। একদা বামেদের দখলে থাকা নোয়াপাড়া বিধানসভায় এবার প্রার্থী হিসেবে সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সেক্রেটারি গার্গী চট্টোপাধ্যায় এর নাম ঘোষণা করা হয়েছে। অত্যন্ত লড়াকু নেত্রী হিসেবে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পরিচিত তিনি। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েই বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, নোয়াপাড়া কে বাঁচাতে হবে। নতুন করে নোয়াপাড়ায় শিল্প, শিক্ষা, স্বাস্থ্যর বিষয় জোর দিতে হবে।নোয়াপাড়ার আওয়াজ বিধানসভা পর্যন্ত পৌঁছে দেওয়া খুব জরুরী। বন্ধ মিলের কারখানায় কারখানা হবে । তাঁর দাবি নোয়াপাড়া বাসী পরিত্রাণ চাইছে। তাই ধাপে ধাপে সমস্ত পরিকল্পনা আমরা প্রকাশ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *