নন্দীগ্রামের শহীদ স্মরণ সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
নন্দীগ্রাম মানেই রাজনৈতিক হটস্পট। আর সেই রাজনৈতিক হটস্পটে আজ আবারো চোদ্দই মার্চের দিনে শহীদ স্মরণ সভা কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা চরমে। বিজেপিতে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী আলাদা আলাদা ভাবে শহীদ স্মরণ সভা করে। ১৪ই মার্চ এই দিনে নন্দীগ্রামের পাশেই খেজুরি থেকে সিপিএমের হার্মাদ বাহিনীর ছোড়া গুলিতে ১৪ জন কৃষক ভূমি আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন। এই দিনটিকে প্রতি বছর তৃণমূল কংগ্রেস ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পালন করে আসছে।একুশের নির্বাচনের সময় থেকে শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেস আলাদা আলাদা ভাবে করে আসছে। এদিন সেই ১৪ই মার্চ। রাজ্যের বিরোধী দল নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রথমে বকুল নগরের অধিকারী পাড়ায় শহীদবেদীতে মাল্যদান করেন এবং তারপরে সোনাচূড়ার ভাঙ্গাভেরা শহীদ মিনারে শহীদদেরকে শ্রদ্ধা জানান।





