কথা আর বাস্তবে মিল নেই,মিলছে না কাটা গ্যাসও

গ্যাস ভরতে রাত থেকে পাম্পে লাইন অটোর।কলকাতা বরানগর দমদম বালি বেলুড় হাওড়া থেকে অটোয় গ্যাস ভরতে কোন্নগর পাম্পে লাইন পড়ে গেছে।কোন্নগর বিশালক্ষী তলার একটি এলপিজি পাম্পে অটোয় গ্যাস ভরার দীর্ঘ লাইন চোখে পড়ছে সকাল থেকেই।হাওড়া উত্তর ২৪ পরগনা কলকাতা থেকে গ্যাস ভরতে এসেছেন অটো চালকরা।হুগলির অটো চালকরা তো আছেনই।পাম্পে দুটি লাইন করা হয়েছে একটি জেলার অটোর জন্য একটি ভিন জেলা থেকে আসা অটোর জন্য।অটোচালকদের অভিযোগ,সরকারের পক্ষ থেকে যেমনটা দাবি করা হচ্ছে গ্যাসের কোন সমস্যা নেই।বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না।কোন পাম্পেই এলপিজি গ্যাস পাওয়া যাচ্ছে না।তাই বাধ্য হয়ে বহুদূর থেকে কোন্নগরের এই পাম্পে আসতে হয়েছে।কলকাতায় গেলে পাঁচশ ছশো জনের পর অটোর লাইন পড়ছে।শেষ পর্যন্ত গ্যাস পাওয়া যাবে কিনা তার নিশ্চয়তা নেই।অটোর গ্যাসেও কেজি পতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে বলে দাবি অটো চালকদের।এখন অটো চালকদের একটাই প্রশ্ন।মেটামুটি সব গাড়িই ইএমআই এ চলছে।গ্যাসের এরম সমস্যা হলে অটো বন্ধ করে দিতে হবে।সংসার পরিবার চালবেন কিভাবে তারা? সেই চিন্তায় ঘুম উড়ে গেছে অটো চালকদের।পাম্পের মালিক জানিয়েছেন,কাটা গ্যাসে এতদিন এই অটোগুলো চলত।এখন সেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তাই দূর দূরান্ত থেকে চালকরা এসেছেন।তবে তাদের স্টক যতক্ষণ আছে তারা দিয়ে যাবেন। কাউকে ফেরাবেন না।কিন্তু তার পর?পরযাপ্ত গ্যাসের অভাবে শুধু রান্না ঘরই নয় আগুন জীবন জিবিকাতেও।এখন দেখার এই সংকট থেকে বেরোতে মানুষ কিভাবে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *