গ্যাস নেই,ভোগে কোপ শ্রীরামপুরের বহু প্রাচীন রাধা বল্লভ মন্দিরে

এবার কাঠের আগুনে রান্না হচ্ছে ঠাকুরের ভোগ। এমনই ছবি ধরা পরল শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দিরে।একই সঙ্গে ভোগের থেকে বাদ দেওয়া হলো বিভিন্ন পদের ভাজা।কারন একটাই।গ্যাস সরবরাহ অস্বাভাবিক। তাই মন্দিরের ভোগে কোপ।ভাজাভুজি মিলবে না ভোগে বলে নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।শ্রীরামপুরের রাধা বল্লভ মন্দিরে প্রতিদিন ৫০০ জনের বেশি ভক্তের জন্য ভোগ রান্না হয়।গ্যাসের অভাবে সেখানে ভোগ তৈরি কমিয়ে দেওয়া হয়েছে।পরিবর্তন হয়েছে মেনুও।ভোগে কোনো ভাজা মিলবে না বলে নোটিশও দেওয়া হয়েছে।কাঠ কয়লার আগুনে ভোগ রান্না করা হচ্ছে। মন্দিরের ভোগ রান্না হয় সাধারনত গ্যাসের আগুনেই।বর্তমান পরিস্থিতিতে গ্যাসের সমস্যায় ঠাকুরের ভোগে কাটছাঁট করা হয়েছে।শ্রীরামপুরের রাধাবল্লাভ মন্দির অতি প্রাচীন একটি মন্দির।সেই মন্দিরে ভোগ নিতে আসেন অসংখ্য ভক্তরা। রাধাবল্লব মন্দির কমিটির পক্ষ থেকে তপন চ্যাটার্জি আক্ষেপ করে বলেন বাধ্য হয়ে রাধা বল্লবের যে ভোগ নিবেদন করা হয় তা কাটছাট করা হয়েছে। খুবই অল্প পরিমানে ভোগ নিবেদন করা হচ্ছে। শুধুমাত্র গ্যাস সমস্যার জন্য। গ্যাস সরবরাহ ঠিক হয়ে গেলেই আবার আগের মতোই ভোগ তৈরি করা হবে। আর এর জন্য পুন্যার্থীদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *