হাওড়া থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা

শনিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ব্রিগেডে জনসভা। আর এই জনসভা কে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বহু সংখ্যায় বিজেপি কর্মী সমর্থকরা। তারা ট্রেনে করে হাওড়া স্টেশন পৌঁছানোর পর সেখানেই খাওয়া দাওয়া সেরে মিছিলে যোগ দেন।হাওড়া থেকে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা। বিজেপির তরফ থেকে প্রায় ১ লক্ষ মানুষের জন্য খাওয়া দাওয়া তৈরি করা হয়েছে বলে দলীয়,সূত্রে খবর।প্রচুর সংখ্যায় মানুষ আসতে শুরু করেছেন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে।এখন দেখার বিদানসভা ভোটের আগে ব্রিগেড গ্রাউন্ড থেকে ঠিক কি বার্তা দেন নরেন্দ্র মেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *