গ্যাসের অভাবে বন্ধ হল ৫ টাকার ডিম ভাত
আর দুপুরে পাওয়া যাবে না পেট ভরা খাওয়ার। বাঁশবেড়িয়া পুরসভায় গ্যাসের আকালে বন্ধ হয়ে গেলো মা ক্যান্টিন। ঝুলিয়ে দেওয়া হল নোটিশ বোর্ড।বাঁশবেড়িয়া পৌরসভা পরিচালিত দুটি মা ক্যান্টিনে প্রায় সাতশো মানুষ মাত্র ৫ টাকায় ডিম ভাতের মিড-ডে মিল পেয়ে আসছিলেন।ক্যান্টিনের রান্নাঘরে কর্মরত দেবী নন্দন জানান, দুই-তিন দিন ধরে গ্যাসের সমস্যা চলছে। পুরসভার পক্ষ থেকে ছোট সিলিন্ডার দেওয়া হয়েছে, যা দিয়ে শুক্রবার রান্না হয়েছে,তবে শনিবার কী হবে তা বলা মুশকিল। সন্ধ্যা পর্যন্ত গ্যাস না পাওয়া গেলে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে। খাবার গ্রহণকারী এক ব্যক্তি বলেন, ক্যান্টিন বন্ধ থাকলে ক্ষুধার্ত থাকতে হবে, না হয় শুকনো খাবার, মুড়ি বা চিঁড়ে খেতে হবে।ক্ষোভে ফেটে পরেচেয়ারম্যান তাপস মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের ভুল মনোভাবের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তুঘলকি নির্দেশে ব্যবস্থা ভেঙ্গে পরেছে। গ্যাস না পাওয়া গেলে ক্যান্টিন বন্ধ করা ছাড়া উপায় নেই। তবে সর্বোচ্চভাবে চেষ্টা করা হচ্ছপ যাতে গ্যাস পাওয়া যায় এবং মানুষ যাতে কোনো সমস্যায় না পড়েন বলেই দাবি তাঁর।যেভাবে হোক ক্যান্টিনগুলো খোলা রাখার চেষ্টা চলছে। গ্যাস ছাড়া খাবার সরবরাহ কোন মতে সম্ভব নয় বলেই জানান তারা।





