সুপ্রিম শুনানির পর ফের SIR নিয়ে বৈঠক হাই কোর্টে

ফের এদিন হাই কোর্টে বৈঠক হয় এস আই আরকে কেন্দ্র করে। বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক , মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। ১১ মার্চ সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই নির্দেশিকাকে বাস্তবায়িত করতেই এই বৈঠক। বৈঠকে ৬০ লক্ষ বিচারাধীন এর মধ্যে কত নিষ্পত্তি হয়েছে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।তবে এখনও প্রায় ১৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে। যদিও সুপ্রিম কোর্টে গত শুনানিতে কমিশন জানিয়েছিল সেই সংখ্যা প্রায় ১০ লক্ষ। এছাড়া, যে ভোটারদের নিষ্পত্তি হয়ে গিয়েছে কবে সেই তালিকা সাপ্লিমেন্টারি ভাবে প্রকাশিত করা যাবে এবং কোন প্রসেসে সেই বিষয়েও বৈঠকে আলেচনা হয়েছে বলে খবর। এছাড়া যাদের নিষ্পত্তি হয়েছে তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে যাতে তালিকা প্রকাশ করা যায় সেই কথাও বিচারপতি বলেছেন বলে খবর সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *