পর্যাপ্ত রান্নার গ্যাস নেই, ভক্তদের খিচুড়ি দিয়েই ক্ষান্ত ইসকন
দেশের বিভিন্ন স্থানে এলপিজি গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে।গ্যাসের অভাবে বন্ধ হতে চলেছে বিভিন্ন রেস্তোরা।বাদ পরল না কলকাতার ইসকন মন্দিরও। প্রতিদিন হাজার হাজার ভক্তের জন্য নৈবেদ্য প্রস্তুত করা হয় এই মন্দিরে।সেই নৈবেদ্য প্রস্তুত করতে যে পরিমান রান্নার গ্যাস লাগে তা মজুত নেই মন্দিরে।রান্নার গ্যাস সাপ্লাই না থাকলে সমস্যায় পড়বেন মন্দির কর্তৃপক্ষ। কলকাতা ইসকন মন্দিরের সেবায়েত রাধারমন দাস জানিয়েছেন মন্দিরে গ্যাসের ঘাটতি রয়েছে। তিনি বলেন, “আমরা প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য প্রসাদ প্রস্তুত করি এবং তাদের দু’বেলা খাবার পরিবেশন করি।গ্যাসের ঘাটতির কারণে বর্তমানে ভক্তদের কেবল খিচুড়ি পরিবেশন করা হচ্ছে। যার ফলে গ্যাসের ব্যবহার কম হচ্ছে। তবে, কতদিন আমরা এভাবে চলতে পারবে মন্দির কর্তৃপক্ষ তা নিয়ে শংসয় তৈরী হয়েছে।তিনি কেন্দ্রীয় সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস সংকট সমাধানের আবেদন জানিয়েছেন বলে জানান।একই সঙ্গে এই সংকট থেকে মুক্তির জন্য যুদ্ধ বন্ধেরও আবেদন জানান কেন্দ্রীয় সরকারের কাছে।





