মহড়া চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু জওয়ানের
জম্মুতে সেনাবাহিনীর বন্দুকের গোলা নিক্ষেপের মহড়া চলছিল।আর সেই মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় মৃত্যু হল জওয়ান অজয় জয়সওয়ালের।দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর মামড়া বাজার এলাকার বাসিন্দা এই ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়াল।শহীদ জওয়ান অজয় জয়সওয়াল অবিবাহিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। শুক্রবার সকালে শহীদের মরদেহ তাঁর বাড়ি, মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীতে নিয়ে আসা হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও এলাকার বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানান। এ সময় দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা ও রাজেশ কোণার।





