পোলবায় বেআইনি পোস্ত চাষ নষ্ট করল পুলিশ

পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের বীরেন্দ্রনগর গ্রামে বেআইনিভাবে পোস্ত চাষ চলছিল বলে অভিযোগ ওঠে।গোপন সূত্রে খবর পেয়ে হুগলি গ্রামীণ পুলিশের এবং পোলবা থানার একটি দল সেখানে পৌঁছায়।ওই গ্রামের পৃথক জায়গায় পোস্ত গাছ কেটে নষ্ট করে দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে বলা হয়েছে।হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডি এন্ড টি প্রিয়ব্রত বক্সী জানান,নারকোটিক আইন অনুযায়ী পোস্ত চাষ বেআইনি।সেই বেআইনি পোস্ত চাষ চলছে গ্রামে খবর পেয়ে সেই গাছ নষ্ট করা হয়েছে।জমির রেকর্ড দেখে মালিকের খোঁজ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *