একলা চল নীতি কংগ্রেসের, দাবি AICC র অবজার্ভার প্রকাশ জোশির
কবি লিখেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।আর এবার আসন্ন বিধানসভা নির্বাচনে সেই একলা চল নীতি নিয়েই চলছে কংগ্রেস।তাই আসন্ন নির্বাচনে সংগঠনকে মজবুত করতে হুগলি জেলা কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রক্রিয়া বিষয়ে আলোচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের অবজারভার প্রকাশ জোশি।এদিন হুগলি জেলা কংগ্রেসের মূল কার্যালয় শ্রীরামপুর শংকরী প্রসাদ স্মৃতি ভবনে কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তা এবং কর্মিদের সঙ্গে বৈঠক করেন AICC র পশ্চিম বঙ্গের অবজার্ভার প্রকাশ জোশি।এবার বিধানসভায় কংগ্রেসের অন্তত একটা আসন সিকিওর করতে তাই রণকৌশল বাতলে দিতে জেলার কর্মীদের নিয়েই আলোচনায় বসেন তিনি।তাঁর দাবি কোন জোট বা আসন সমঝেতা নয়।২৯৪টা আসনেই এবার প্রার্থী দেবে কংগ্রেস।দলের কর্মী থেকে সমর্থক কিভাবে ভোট পরিচালনা করবে সেই রণকৌশল নীতি নিয়েই এদহন আলোচনা করেন প্রকাশ জোসি।





