হাতা খুন্তি কড়াই, চলো মোদিকে তাড়াই,আজকেই মহিলা কংগ্রেস রাস্তায়
রান্নার গ্যাস সিলিন্ডার পিছু ৬০ টাকা দাম বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার ডবসন রোডে মহিলা কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান।পশ্চিম এশিয়ায় ইজরাইল_ আমেরিকা ইরানে যৌথ হামলার প্রেক্ষিতে হরমুজ প্রণালীতে দাঁড়িয়ে গেছে বহু জাহাজ। ফলে দেশে তেল এবং এলপিজি আমদানি ব্যাহত হচ্ছে। উপসাগরীয় যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতিতে। গতকাল কেন্দ্রীয় সরকার গ্যাস সিলিন্ডার পিছু ৬০ টাকা দাম বাড়িয়ে দেয়। গত ১১ মাসে এই নিয়ে দ্বিতীয়বার। এরই প্রতিবাদে মহিলা কংগ্রেস কর্মীরা হাতে খুন্তি, কড়াই, ব্যানার এবং পোস্টার হাতে বিক্ষোভ দেখান। রাজ্য মহিলা সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন দেশের আর্থিক পরিস্থিতি খারাপ। মানুষের হাতে টাকা নেই। অথচ এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এতে সমস্যায় পড়েছে গরিব মানুষ। তাই মহিলা কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।





