নির্বাচন কমিশনের তালিকা থেকে বাদ ৩৯ পদাধিকারীর নাম, সাংবাদিক বৈঠকে দাবি জেলা সভাপতির
পূর্ব বর্ধমান জেলায় একাধিক পদাধিকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ তুলে সাংবাদিক বৈঠক করলেন জেলা তৃনমূলের কার্যালয়ে জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। শনিবার এই বৈঠকে তিনি জানান, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ায় জেলার মোট ৩৯ জন পদাধিকারীর নাম বাদ পড়েছে।জেলা সভাপতির দাবি, তালিকা থেকে ৩০ জন সক্রিয় কর্মীর নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তিন জন গ্রাম পঞ্চায়েত প্রধান, একজন কাউন্সিলর, দুই জন ওয়ার্ড প্রেসিডেন্ট এবং দুই জন গ্রাম পঞ্চায়েত সদস্যের নামও বাদ পড়েছে।এই ঘটনাকে ঘিরে দলীয় মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন জেলা সভাপতি। এদিনের সাংবাদিক বৈঠকে বহু মানুষ উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন, রাজ্য এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, বিধায়ক খোকন দাস সহ আরও অন্যান্য বিধায়কগণ





