SIR–এর প্রতিবাদে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত পদযাত্রা, ন্যায়বিচারের দাবিতে ধর্না

SIR–এর প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। পদযাত্রা করে অংশগ্রহণকারীরা পৌঁছোন ধর্না মঞ্চে।আয়োজকদের দাবি, SIR সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ এবং উদ্বেগ তৈরি হয়েছে। সেই কারণেই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাতে এই পদযাত্রা ও ধর্ণা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিলের মাধ্যমে প্রতিবাদকারীরা তাঁদের বক্তব্য তুলে ধরেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানান।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রা সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রী থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং গণতান্ত্রিক সংগঠনের সদস্যদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তাঁদের মতে, ন্যায়বিচারের দাবিতে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।এদিকে কর্মসূচিকে সামনে রেখে এলাকায় প্রশাসনিক তৎপরতাও বাড়ান হয়।যেহেতু পার্ক সার্কাস এলাকা শহরের অন্যতম ব্যস্ত অঞ্চল, তাই মিছিল ও ধর্ণা কর্মসূচির সময় যান চলাচলে সাময়িক প্রভাব পড়তে পারে বলেই এই বার্তি সতর্কতা নেওয়া হয়।প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সামাজিক মাধ্যমে ও প্রচার করা হয়। আয়োজকরা সকলকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য, ন্যায়বিচারের প্রশ্নে মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদই সবচেয়ে বড় শক্তি।সব মিলিয়ে, SIR–এর প্রতিবাদে এই পদযাত্রা ও ধর্ণা কর্মসূচি শহরের রাজনৈতিক ও সামাজিক মহলে যথেষ্ট গুরুত্বপূর্ণ পেয়েছে।আয়োজকদের আশা মতো বিপুল সংখ্যক মানুষ এই মিছিলে অংশ নেন এবং ন্যায়বিচারের দাবিতে তাঁদের কণ্ঠস্বর আরও জোরালো হয়ে ওঠে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *