২০২৬ এর নির্বাচনের আগে ১৫ বছরের উন্নয়নে খতিয়ানে রাস্তায় তৃণমূল কংগ্রেস

তৃণমূল সরকারের ১৫ বছরের উন্নয়নে খতিয়ান তুলে ধরে উন্নয়ন যাত্রা শুরু করল তৃণমূল কর্মী সমর্থক। শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত মৈত্রী রোড থেকে শ্রীরামপুর বটতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পদযাত্রা করল তৃণমূলের নেতা থেকে কর্মী সমর্থক। পদযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলায়। মিছিলে উপস্থিত হন রিযড়া পৌরসভার প্রধান বিজয় সাগর মিশ্র, শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান গিরিধারী সা।উপস্থিত হন শ্রীরামপুর শহর তৃণমূলের সভাপতি সন্তোষ কুমার সিং। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *