HWRH Pilkhana Update
পিলখানার প্রোমোটার শফিক খান হত্যাকাণ্ডে ধৃত দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেনকে হাওড়া আদালতে নিয়ে আসা হয় শুক্রবার।এদিন সিআইডি দুই অভিযুক্তকে আদালতে নিয়ে আসে। এদিন শফিক খানের আত্মীয়-পরিজন হাওড়া কোর্টের লক আপের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় হাওড়া সিটি পুলিশ এর পক্ষ থেকে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ।শফিক খানের আত্মীয় পরিজনদের দাবি ওই দুই অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে।বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে দিল্লির জামা মসজিদের কাছ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় ওই দুই আততায়ী





