স্বস্ত্রীক বেলুড় মঠ দর্শনে এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর এন রভি।
বুধবার বিকেল পাঁচটা নাগাদ স্বস্ত্রীক বেলুড় মঠ দর্শনে এলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর এন রভি। তার আসার আগে আটশাটো করা হয় বেলুড়মঠে নিরাপত্তা ব্যবস্থা। বেলুড় মঠে উপস্থিত হন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিক থেকে শুরু করে জেলা শাসক। পাশাপাশি নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় র্যাফ। বেলুড় মঠে মূল মন্দির ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ ও সারদা মায়ের মন্দিরও দর্শন করেন তিনি। এরপরে দেখা করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে। গ্রহন করেন মঠের পুজোর ফুল ও প্রসাদ। প্রায় ঘন্টাখানেক বেলুড় মঠে ছিলেন তিনি।





