দিল্লীতে বহুতলে আগুন,মৃত তিন শিশুসহ সাত
ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে। পুড়ে ছাই একটি পাঁচতলা বাড়ি। মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ অন্তত ৭ জনের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩০টি ইঞ্জিন। চলছে আগুন নেভানোর কাজ।দমকল সূত্রে খবর, বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিল্লির পালাম এলাকার পাঁচতলা বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ৩০টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে ৩ জন শিশু।আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।





