স্বপরিবারে পুরী বেরাতে গিয়ে সর্বস্ব খোয়া গেলো দম্পতির

দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো হাওড়ার দাসনগরে। বাড়ি থেকে খোয়া গেল নগদ টাকা এবং সোনার গয়না। ঘটনা সুত্রে জানা যায় বাড়ির মালিক সন্দীপ মণ্ডল গত শনিবার পরিবার নিয়ে পুরীতে বেড়াতে গিয়েছেন।বৃহস্পতিবার সকালে তার এক ভাগনা রমীত বোধক এ‍্যাকোডিয়ামে মাছের খাবার দিতে এসে দেখে মেন গেটের দরজা খোলা। তার পর ঘরে ঢুকে দেখে স্টোররুম থেকে শুরু করে উপর নীচ সমস্ত দরজার তালা খোলা। লণ্ডভণ্ড হয়ে আছে ঘর। আশপাশে খবর দিলে প্রতিবেশিরা ছুটে আসেন। খবর দেওয়া হয় থানায়। জানানো হয় বাড়ির মালিককে। খবর পেয়ে সন্দীপবাবু তার পরিবার নিয়ে ফিরে আসছেন। সন্দীপ বাবুকে ফোন করা হলে তিনি জানান আনুমানিক কুড়ি পঁচিশ হাজার টাকা নগদ ছিল এবং ২, ৩ ভড়ির মত সোনার গয়না ছিল। ঘটনার তদন্ত করছে দাসনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *