সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের নবান্ন অভিযান, মোতায়েন বিশাল এবং রাফ

মাসে ৩০ দিনের কাজ এবং ষাট বছর পর্যন্ত কর্মসংস্থান এই দাবি নিয়ে রাজ্যের সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা নবান্ন অভিযানে সামিল হন।এদিন বেলা বারোটা নাগাদ নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হাওড়া স্টেশন সংলগ্ন মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়। এই অভিযানের আগেই হাওড়া মেট্রো স্টেশনের সামনে প্রচুর পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়। রয়েছেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *