নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা বিএসএফ জওয়ানের
নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক জওয়ান।উত্তর ২৪ পরগনার বনগাঁর রামচন্দ্রপুর বিএসএফ এর ৬৭ নম্বর ব্যাটেলিয়ান এর ঘটনা।নিজের বন্দুক দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা গিয়েছে ওই বিএসএফ জওয়ান এর নাম সন্তোষ কুমার। তিনি মঙ্গলবার সকালে নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজের থুতনির নিচে গুলি চালান। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত বি এস এফ এর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ । কি কারনে আত্মহত্যার পথ বেছে নিলেন এই জওয়ান তা খতিয়ে দেখছে পুলিশ ।





