দুদফা দাবির অভিযানে জায়গা হল প্রিজন ভ্যানে
এদিন নবান্ন অভিযান ঘিরে উত্তেজনার ছবি ধরা পড়লওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দু দফা দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। বেলা বারোটা নাগাদ হাওড়া স্টেশনের সামনে থেকে সেই মিছিল শুরু হয়ে নবান্নর কাছে যাওয়ার পথে গ্র্যান্ডফোরশো রোডে তেলকল ঘাট সংলগ্ন রাস্তায় পুলিশি ব্যারিকেটে মিছিল প্রতিহত হয়। সেখানেই তাদের পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা শুরু হয়। পরবর্তীকালে আন্দোলনকারীরা সেখান থেকেই তাদের আন্দোলনের গতিমুখ ধর্মতলার ধর্না মঞ্চের দিকে করতেই পুলিশের সঙ্গে বিবাদ বেঁধে যায়। বেশ কিছু আন্দোলনকারীকে পুলিশ এবং র্যাফ ধরপাকড় করে। প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যান।





