রামনবমী মিছিলে কড়া নিরাপত্তা,রয়েছে ড্রোণ, বাহিনী
রামনবমী উৎসব উপলক্ষে শিবপুর কাজীপাড়া থেকে হাওড়া ময়দান পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। আদালতের নির্দেশে ৫০০ জনের বেশি সদস্য শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে পারবেন না।কোন রকম অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। একদিকে রয়েছে ড্রোন ক্যামেরা অন্যদিকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি। ছাড়াও রয়েছে কেন্দ্রীয় বাহিনী।





