IPL 2026-এর আগে কোহলির ‘ড্রিম XI’, হ্যাজেলউড বাদ, আইকনিক ট্রিওতেই ভরসা RCBর
আইপিএল ২০২৬ শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে। আর প্রথম ম্যাচেই মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।চিন্নাস্বামী স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লড়াই দিয়ে মরশুম শুরু করবে বেঙ্গালুরু। নতুন সিজনের আগে বড় চমক দিলেন ভিরার কোহলি।তিনি বেছে নিলেন RCBর সর্বকালের সেরা একাদশকেই। যেখানে জায়গা পেলেন না সাম্প্রতিক সাফল্যের অন্যতম কারিগর যোশ হ্যাজেলউড।কোহলির বাছাই করা RCB অল টাইম XIএ ওপেনিংয়ে রয়েছেন বিধ্বংসী ক্রিস গেইল এনং কোহলি নিজে। তিন নম্বরে স্বাভাবিকভাবেই আছেন ‘Mr. 360’ AB de Villiers।মিডল অর্ডারে জায়গা পেয়েছেন কেএল রাহুল, রজত পাতিদার এবং উইকেটকিপার হিসেবে দীনেশ কার্তিক। অলরাউন্ড ভারসাম্যের জন্য রাখা হয়েছে হারশল পাটেলকে।বোলিং আক্রমণে নেতৃত্বে রয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলে। স্পিন বিভাগে তার সঙ্গী উজভেন্দ্র চাওয়াল। পেস আক্রমণে রয়েছেন দুই বিশ্বমানের নাম,ডেল স্টেইন এবং মিচেল স্টার্ক।এই একাদশে সবচেয়ে বড় আকর্ষণ গেইল,কোহলি,ডি ভিলিয়ার্স ত্রয়ী। IPL ইতিহাসে RCBর সাফল্য ও জনপ্রিয়তার অন্যতম স্তম্ভ এই তিন তারকা। তাদের বিস্ফোরক ব্যাটিংই বহু ম্যাচে দলকে জয় এনে দিয়েছে।বিশেষজ্ঞদের মতে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছেন কোহলি। এই XIতে ব্যাটিং, স্পিন ও পেস।তিন বিভাগেই ভারসাম্য রাখা হয়েছে। কুম্বলে-চাহাল জুটি স্পিনে নিয়ন্ত্রণ দেবে, অন্যদিকে স্টেইন-স্টার্কের গতি প্রতিপক্ষকে চাপে রাখবে।আর সবচেয়ে বড় চমক জোস হ্যাজেলউডের বাদ পড়া। সাম্প্রতিক মরশুমে RCB-র সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সত্ত্বেও তাকে এই তালিকায় না রাখায় প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে।২৮ মার্চের উদ্বোধনী ম্যাচের পর ৫ এপ্রিল ঘরের মাঠেই চেন্নাই সুপার কিংসএর বিরুদ্ধে নামবে বেঙ্গালুরু। নতুন মরশুমে এই ‘ড্রিম XI’-এর ছায়া কতটা বাস্তবে পড়ে, সেটাই এখন দেখার।





