বীরভূমে সিইও মনোজ আগরওয়ালের নজরদারি, ভোট প্রস্তুতিতে প্রশাসনের সঙ্গে বৈঠক, গ্রাম পরিদর্শনে জোর

আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার বীরভূম সফরে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জেলার দুবরাজপুরে তিনি নির্বাচনী দায়িত্বে থাকা বিভিন্ন সরকারি আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন।সূত্রের খবর, বৈঠকে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরাপত্তা ব্যবস্থা, বুথ ব্যবস্থাপনা এবং কর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলা এবং কোনওরকম অনিয়ম বরদাস্ত না করার বিষয়ে কড়া বার্তা দেন সিইও।দুবরাজপুরের বৈঠকের পর তিনি জেলার একাধিক গ্রাম পরিদর্শনের পরিকল্পনার কথা জানান। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে ভোটের প্রস্তুতির বাস্তব চিত্র বোঝাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।এছাড়া, দিন শেষে সিউড়িতে জেলা প্রশাসনের সঙ্গে ফের একটি বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। সেখানে গোটা জেলার সামগ্রিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরিচালনার চূড়ান্ত রূপরেখা নিয়ে আলোচনা হতে পারে।

নির্বাচনের আগে সিইও-র এই জেলা সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। এতে করে ভোটের আগে যাবতীয় ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে তা দ্রুত সংশোধনের সুযোগ মিলবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *