দুই সন্তান ও স্বামী ছেড়ে নিখোঁজ কুচলিবাড়ির গৃহবধূ, চাঞ্চল্য মেখলিগঞ্জে

প্রেমের টানে আট বছর আগে সংসার পেতেছিলেন, কিন্তু সেই সাজানো সংসার ও দুই সন্তানকে ফেলে এবার রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক গৃহবধূ।মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের ১০৯ বর্মতর এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম লিপিকা রায়।পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সকাল ৯টা নাগাদ একটি ‘ডোগরা দল’-এর মিটিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বছর সাতাশের লিপিকা। সেই সময় তাঁর পরনে ছিল সবুজ রঙের শাড়ি। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি না ফেরায় উদ্বেগ বাড়তে থাকে। তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজন ও পরিচিত জায়গায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি। অবশেষে বুধবার কুচলিবাড়ি থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। আট বছর আগে বিধান রায়ের সঙ্গে ভালোবেসে বিয়ে হয়েছিল লিপিকার। তাঁদের ৭ ও ৪ বছরের দুটি সন্তান রয়েছে। মায়ের অপেক্ষায় দিন কাটছে অবোধ শিশুদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *