এশিয়ান কাপে ইতিহাস গড়ল ভারতের ‘ইয়ং টাইগ্রেস’,কোয়ার্টার ফাইনালের দোরগোড়ায় উজ্জ্বল জয়
মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে দারুণ প্রত্যাবর্তন করল ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচেিন্তিয়া উওমেনস ন্যাশনাল আন্ডার ২০ফুটবল টিম। ৩-১ ব্যবধানে হারাল চাইনিজ তাইপেইয়ী মহিলা আন্ডার ২০ ফুটবল টিমকে।পাথুন থানির মাঠে এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল ভারতীয় দল।টুর্নামেন্টের শুরুটা মোটেই ভালো ছিল না ভারতের জন্য। প্রথম দুই ম্যাচে শক্তিশালী জাপানের আন্ডারআ২০ মহিলা ফুটবল টিম এবং অস্ট্রেলিয়ার আন্ডার ২০ মহিলা ফুটবল টিমের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল। ফলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না।এবং সেই চাপের ম্যাচেই নিজেদের সেরাটা উজাড় করে দিল ‘ইয়ং টাইগ্রেস’রা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে নামে ভারত। ২০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ভূমিকা খুমুকচাম। তাঁর নিখুঁত ফিনিশিং প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এরপর ৩২ মিনিটে ব্যবধান বাড়ান শীবানী দেবী। বক্সের ভিতরে সুযোগ পেয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে ভারতের এগিয়ে থেকে।দ্বিতীয়ার্ধে আরও সংগঠিত ফুটবল খেলতে দেখা যায় ভারতকে। মাঝমাঠ ও রক্ষণভাগের দুর্দান্ত সমন্বয়ে চাইনিজ তাইপেইয়ের আক্রমণ বারবার ভেস্তে যায়। প্রতিপক্ষ একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি ভারত। শেষদিকে, ৮২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৩-১ করেন শিবানী দেবী, কার্যত ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় ভারত।এই জয়ের ফলে শুধু তিন পয়েন্টই নয়, দীর্ঘ ২২ বছর পর বড় মঞ্চে নিজেদের প্রতিযোগিতামূলক মানসিকতা এবং সক্ষমতার প্রমাণ দিল ভারতীয় মেয়েরা। কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর এই মানসিকতা দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।এখন ভারতের কোয়ার্টার ফাইনালের ভাগ্য নির্ভর করছে উজবেকিস্থানের আন্ডার ২০ মহিলা ফুটবল এবং জর্ডান আন্ডার ২০ মহিলা পুটবল ম্যাচের ফলাফলের উপর। সেই ম্যাচ ড্র হলে শেষ আটে জায়গা নিশ্চিত করবে ভারত।সব মিলিয়ে, প্রতিকূলতার মধ্যেও এই জয়ে নতুন করে স্বপ্ন দেখছে ভারতীয় ফুটবল।‘ইয়ং টাইগ্রেস’দের এই লড়াই নিঃসন্দেহে অনুপ্রেরণার।





