সাসপেনশন প্রত্যাহার: ডা. শান্তনু সেনকে ঘিরে তৃণমূলের নতুন সিদ্ধান্ত
দলের সাসপেনশন উঠে গেলো ডক্টর শান্তনু সেনের বিরুদ্ধে।আর জি করের ঘটনার সময় দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করার জন্য সাসপেন্ড করা হয় ডক্টর শান্তনু সেনকে।দলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে।।দলবিরোধী কার্যকলাপ এবং শৃঙ্খলার পরিপন্থী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনকে দল থেকে সাসপেন্ড করা হয় অনির্দিষ্ট কালের জন্য।তার কাজ দলের ভাবমূর্তি নষ্ট করেছিল, যার ফলেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানিয়েছিল দল।রাজনৈতিক মহলের মতে, শান্তনু সেনের সাংগঠনিক দক্ষতা এবং চিকিৎসকদের মহলে তাঁর গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখেই দল এই সিদ্ধান্ত নিয়েছে।এখন দেখার, সাসপেনশন ওঠার পর তাঁকে কি পুনরায় পুরনো দায়িত্ব বা মুখপাত্রের পদে ফিরিয়ে দেওয়া হব? তবে আপাতত শান্তনু শিবিরে খুশির হাওয়া।তৃণমূলের সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার সাসপেন্ড প্রত্যাহার করার ঘোষণা করেন।





