গুরু বনাম শিষ্য, ডোমজুড়ে তাপস মাইতির জোর প্রচার, পাল্টা লড়াইয়ে গোবিন্দ হাজরা

Kiডোমজুড় বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই। একসময়ের গুরু-শিষ্যের সম্পর্ক এখন সরাসরি ভোটের ময়দানে মুখোমুখি সংঘর্ষে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস মাইতি রবিবাসরীয় প্রচারে নেমে শক্তি প্রদর্শন করলেন। বালি দুর্গাপুর অভয়নগর ১ নম্বর অঞ্চল ৩এর পল্লী ক্লাবে কালীমঞ্চে।রবিবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কালী মন্দিরে হোম যজ্ঞ ও পূজা অর্চনার মাধ্যমে দিনের প্রচার শুরু করেন তাপস মাইতি। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোট প্রচারের সূচনা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।এরপর ক্লাব প্রাঙ্গণে প্রার্থীর ছবি সম্বলিত একটি বিশেষ টি-শার্টের উদ্বোধন করা হয়। ক্লাবের সদস্যদের হাতে সেই টি-শার্ট তুলে দিয়ে তাপস মাইতি বলেন, এই উদ্যোগ মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। দলীয় কর্মীরাও এতে উচ্ছ্বাস প্রকাশ করেন।দিনভর ডোমজুড় বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করেন তাপস মাইতি। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের সমস্যা ও প্রত্যাশা। উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। তাঁর দাবি, গত কয়েক বছরে এলাকায় যে উন্নয়ন হয়েছে, তা আরও ত্বরান্বিত করাই তাঁর মূল লক্ষ্য।অন্যদিকে, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন গোবিন্দ হাজরা। একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। সেই সময় তাপস মাইতি তাঁর এই রাজনৈতিক শিষ্য হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু রাজনৈতিক সমীকরণ বদলেছে। এখন সেই গুরু-শিষ্যই পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী।এই ‘গুরু বনাম শিষ্য’ লড়াই ঘিরে কৌতূহল তুঙ্গে ডোমজুড় জুড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত সম্পর্কের অতীত ইতিহাস এই নির্বাচনে বাড়তি নাটকীয়তা যোগ করেছে। দুই প্রার্থীই নিজেদের শক্ত ঘাঁটি ধরে রাখতে মরিয়া।ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে প্রচারের পারদ। ডোমজুড়ের মানুষ এখন তাকিয়েমশেষ পর্যন্ত কে জিতবেন এই সম্মানের লড়াইয়ে, গুরু না শিষ্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *