হার্দিক আউট, স্কাই ইন? IPL ২০২৬-এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন্সি বদলের জোর জল্পনা
IPL মানেই উত্তেজনার চূড়ান্ত মঞ্চ। আর সেই আবহেই ২০২৬ মরশুম শুরুর আগে বড়সড় চর্চার কেন্দ্রে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এবারের টুর্নামেন্টের আগে দলটির নেতৃত্বে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে সরিয়ে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে সূর্য্যকুমার যাদবের হাতে।এমন জল্পনাই এখন জোড়ালো।আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবার শিরোপা জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল রহিত শর্মার র নেতৃত্ব। তাঁর অধিনায়কত্বেই দলটি তৈরি করেছিল এক শক্তিশালী সাম্রাজ্য। তবে ২০২৪ মরশুমে নেতৃত্বের ব্যাটন দেওয়া হয় হার্দিক পান্ডিয়ার হাতে। সেই সিদ্ধান্ত ঘিরে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল।হার্দিকের নেতৃত্বে গত দুই মরশুমে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি মুম্বই। ট্রফি দূরে থাক, ধারাবাহিকতাও ছিল না চোখে পড়ার মতো। ফলে প্রশ্ন উঠতে শুরু করে তাঁর ক্যাপ্টেন্সি নিয়ে। যদিও গুজরাট টাইটান্স কে চ্যাম্পিয়ন করার নজির রয়েছে তাঁর ঝুলিতে, কিন্তু মুম্বইয়ে এসে সেই ছন্দ খুঁজে পাননি তিনি।এমনটাই মনে করছে একাংশ।এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে উঠে আসছে সূর্যকুমার যাদবের নাম। বর্তমানে ভারতের টি-টোয়েন্টি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা স্কাই চাপের মধ্যে শান্ত থাকার জন্য পরিচিত। তাঁর নেতৃত্বগুণও ইতিমধ্যেই আলোচনায় এসেছে।বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর দ্রুততা ও কৌশলগত বুদ্ধিমত্তা নজর কেড়েছে।দলের ভেতরেও স্কাইয়ের গ্রহণযোগ্যতা বেশি বলে শোনা যাচ্ছে। ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁকে আলাদা মাত্রা দেয়। ফলে নেতৃত্বের দায়িত্ব তাঁর হাতে তুলে দিলে দল নতুন করে ঘুরে দাঁড়াতে পারে।এমনটাই ভাবছে ম্যানেজমেন্টের একাংশ।তবে সিদ্ধান্তটা এতটা সহজ নয়। হার্দিক পান্ডিয়া এখনও দলের অন্যতম ম্যাচ উইনার। তাঁর অলরাউন্ড দক্ষতা, বড় ম্যাচের অভিজ্ঞতা এবং আগ্রাসী মানসিকতা মুম্বইয়ের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। তাই তাঁকে সরানোর আগে সব দিকই খতিয়ে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।সব মিলিয়ে IPL ২০২৬ শুরুর আগে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে চূড়ান্ত উত্তেজনা। ক্যাপ্টেন্সি বদল হলে তা শুধু দলের ভেতরেই নয়, পুরো টুর্নামেন্টের সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। এখন নজর একটাই।শেষ পর্যন্ত মুম্বই কোন পথে হাঁটে।





