রেশন বন্ধ হলে আমাকে দোষ দেবেন না,ভোটের মুখে আমলা বদলি নিয়ে ক্ষোভ উগড়ে বললেন মমতা

ভোট ঘোষণা হতেই রাজ্যে ব্যাপক আমলা বদলি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ইস্তাহার প্রকাশের সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, এই ধরনের পদক্ষেপে প্রশাসনিক কাজ ব্যাহত হতে পারে।মুখ্যমন্ত্রীর অভিযোগ, কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই আইএএস আইপিএস অফিসারদের ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানো হচ্ছে। বিশেষ করে খাদ্য, পঞ্চায়েত ও পূর্ত দফতরের গুরুত্বপূর্ণ আধিকারিকদের সরিয়ে নেওয়ায় সাধারণ পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।তিনি স্পষ্ট বলেন, “মানুষ খাদ্য পাবে কোথা থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়। আমি রেশন দিতে চাই, কিন্তু ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকেই অবজার্ভার করে পাঠানো হয়েছে।” পাশাপাশি দুর্যোগ পরিস্থিতিতে পূর্ত দফতরের ভূমিকার কথা তুলে ধরে তিনি জানান, সেই বিভাগের শীর্ষ আধিকারিককেও সরানো হয়েছে।কেন্দ্রকে নিশানা করে মমতার দাবি নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বে “স্বৈরাচারী মনোভাব” নিয়ে দেশ চালানো হচ্ছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন কার্যত কেন্দ্রের প্রভাবেই কাজ করছে।এছাড়া তাঁর প্রশ্ন, বাংলার ভোটের সময় যদি রাজ্যের অভিজ্ঞ আধিকারিকদের সরিয়ে নেওয়া হয়, তাহলে বাইরের রাজ্যের কর্মকর্তারা কীভাবে স্থানীয় পরিস্থিতি সামলাবেন।সব মিলিয়ে, ভোটের আগে প্রশাসনিক রদবদল ঘিরে রাজ্য কেন্দ্র সংঘাত আরও তীব্র হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *