মালে রণক্ষেত্র বিজেপির কার্যালয়, শুক্রা মুন্ডাকে প্রার্থী মানতে নারাজ কর্মীরা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

২০২৬ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই জলপাইগুড়ির মাল বিধানসভা কেন্দ্রে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল ভারতীয় জনতা পার্টি।বৃহস্পতিবার প্রার্থী হিসেবে শুক্রা মুন্ডার নাম ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে, ক্ষুব্ধ কর্মীরা মাল শহরের গুরজং ঝোড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও আধাসামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে।বিজেপির প্রার্থী তালিকা সামনে আসতেই মাল শহরের বিজেপি কার্যালয়ের টিনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন কয়েকশ বিক্ষুব্ধ কর্মী। অভিযোগ, তাঁরা কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার- টেবিল ভাঙচুর করেন এবং দেওয়ালে থাকা বিজেপির সমস্ত পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলেন। সেই ছেঁড়া পোস্টারগুলো জাতীয় সড়কের ধারে স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *