যতোই করো হামলা জিতবে আবার বাংলা ‘প্রচারের হাতিয়ার অরূপ রায়ের
তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার পর দিনই নিজে হাতে দেওয়াল লিখনের মধ্যদিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন অরূপ রায়। তিনি জানান, এস আই আর ইস্যু হবে এবারের প্রচারের মূল হাতিয়ার।তিনি ২০১১ সাল থেকে পরপর তিনবার তৃণমূল কংগ্রেসের পক্ষে মধ্য হাওড়ার বিধায়ক নির্বাচিত হয়ে এসেছেন। প্রতি টার্মেই তিনি মন্ত্রী ছিলেন। চতুর্থবারও তিনি জিতবেন বলে আশাবাদী। তিনি বলেন, কাজ শেষ হয়না , কাজ করে যেতে হবে। তবে বিজেপি বিধানসভা ভিত্তিক তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করে প্রচার নামতে চলেছে, সে প্রসঙ্গে বেআইনি নির্মাণ সম্পর্কে অকপটে অরূপ রায় স্বীকার করেন। এর জন্য হাওড়া কর্পোরেশনকে দায়ী করেন তিনি।





