পেলেন না টিকিট! দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা চেয়ারম্যানের পদ ছাড়ছেন খগেশ্বর রায়

রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে চরম অসন্তোষ প্রকাশ্যে এল।রাজগঞ্জের চারবারের বিধায়ক খগেশ্বর রায় পেলেন না টিকিট।তার বদলে প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মনকে।টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন খগেশ্বর রায়।সূত্রের খবর এই ক্ষোভেই জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানের পদ ছাড়ছেন খগেশ্বর রায়।দীর্ঘদিনের সংগঠনের সঙ্গে যুক্ত এই বর্ষীয়ান নেতা টিকিট বঞ্চনার ঘটনায় হতাশা ব্যক্ত করে জানান, দলের এই সিদ্ধান্তে তিনি অত্যন্ত মর্মাহত। তাই জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।অন্যদিকে এই ঘটনার প্রভাব পড়েছে ব্লক স্তরেও।রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ একাধিক শাখা সংগঠনের নেতৃত্বরাও নিজেদের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে।এখন দেখার নির্বাচনের আগে এই সমস্যা সমাধানে কি পদক্ষেপ নেয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *