কামারহাটি তে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু মদন মিত্রের

কামারহাটিতে তৃণমূলের প্রার্থী মদন মিত্র এর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই মন্দিরে পুজো দিলেন তিনি। পুজো দিয়েই রঙ আর তুলির টানে নিজের নাম দেওয়ালে লিখে প্রচার শুরু করলেন মদন মিত্র। ফের জয়লাভ করবেন তিনি।এমটাই আশা রাখছেন জীবনীশক্তিতে ভরপুর মদন মিত্র।তিনি আশাবাদী বলার সঙ্গেই কর্মীরা বাজি ফাটান তাঁর সমর্থনে।এলাকাবাসীর দাবি কামারহাটিতে মোটামুটি উন্নয়ন হয়েছে আর যা বাকি তাদের প্রিয় মদনদা করে দেবেন । কামারহাটিতে সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি কামারহাটিতে ভোট প্রচার করতে এসে বলেছেন, ভোট লুট হলে চোখে চোখ রেখে কথা হবে। তার প্রশ্নে মদন বাবু বললেন মানস বাবুর চোখ আছে তো মানুষ চোখ নামিয়ে দেবে । এখন দেখার বিষয় কামারহাটি থেকে শেষ হাসি কে হাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *