২৫৫ রানের পাহাড়, বুমরাহ-অক্ষরের দাপটে নিউজিল্যান্ডকে উড়িয়ে আবার টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত

টি-২০ বিশ্বকাপের ফাইনালে দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে হারিয়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত। ব্যাটিং, বোলিং,দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ৯৬ রানে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।কিন্তু সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। শুরুতে দুই ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা প্রথম কয়েক ওভার পরিস্থিতি বুঝে খেললেও তৃতীয় ওভার থেকে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। পাওয়ার প্লে-তেই ম্যাচের মোড় ঘুরে যায়।ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ড বোলারদের কার্যত চাপে ফেলে দেন ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক স্যান্টনার ম্যাচের আগে দাবি করেছিলেন, আহমেদাবাদের গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকদের চুপ করিয়ে কাপ জিতবেন তাঁরা। কিন্তু মাঠে তার সম্পূর্ণ উল্টো ছবি দেখা যায়।ভারতের ইনিংসে তাণ্ডব চালান তিন ব্যাটার।অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করেন। দুর্দান্ত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রান। আর শেষ দিকে ঝড় তোলেন ঈশান কিশান।মাত্র ২৫ বলে ৫৪ রান করেন তিনি। তিন ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল স্কোর তোলে ভারত।দ্বীতিয়া হাফে পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। বড় শট খেলতে গিয়ে দ্রুত উইকেট হারান ফিন অ্যালেন ও রাচিন রাভিন্দ্রা। কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন Tim Seifert, ২৬ বলে ৫২ রান করেন তিনি। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।ভারতের বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স করেন।ইয়াসপ্রিত বুম্রা ৪টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ ভেঙে দেন। আর আক্সার প্যাটেল নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত ৯৬ রানে ম্যাচ জিতে টি-২০ বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে নেয় ভারত।দাপুটে জয়ে আবারও বিশ্ব ক্রিকেটে নিজেদের আধিপত্য প্রমাণ করল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *