ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, উত্তপ্ত জগৎবল্লভপুরের চকশাহাদাত এলাকা
সোমবার রাতে দু দল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ ভাঙচুর করা হয় তৃণমূলের পার্টি অফিস। সংঘর্ষের ঘটনায় আহত হন ১জন। এই ঘটনায় জগৎবল্লভপুর থানার পুলিশ একজনকে আটক করেছে।স্থানীয় সূত্রে খবর,সেমবার সন্ধ্যায় জগৎবল্লভপুরের চকশাহাদাতে একটি স্থানীয় ক্লাবের মাঠে আলোর উদ্বোধনপর সঙ্গে ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু। অভিযোগ রঞ্জন কুন্ডু যখন উপস্থিত ছিলেন সেই সময় তাঁর ঘনিষ্ঠ লোকজন ওই এলাকার সংখ্যালঘু সেলের সভাপতি শহিদুল মিদ্দের ওপর চড়াও হয় বেধড়ক মারধর করে তাঁকে। আহত অবস্থায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে শহিদুলকে।এরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা তৃণমূলের একটি পার্টি অফিসে এসে ব্যানার এবং ফেস্টুন ছিড়ে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। জগৎবল্লভপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুবেদা খাতুন অভিযোগ করেন রঞ্জন কুন্ডু এবং তার দলবল শহিদুলের ওপর হামলা চালায়। তিনি স্থানীয় পঞ্চায়েতকে না জানিয়ে মাঠে আলো লাগান অথচ দীর্ঘদিন বলা সত্ত্বেও রাস্তায় আলো লাগান নি। দাবিবতিনি স্থানীয় পঞ্চায়েতকে অন্ধকারে রেখে কাজ করেন।এদিনও তার উপস্থিতিতে মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ।উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে রঞ্জন কুন্ডু ফোনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেন। তিনি বলেন ওখানে সামাজিক অনুষ্ঠান হচ্ছিল। কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। তাই গোষ্ঠীদ্বন্দ্ব নয়। তিনি আরো দাবি করেন তিনি যতক্ষণ ছিলেন কোন গন্ডগোল হয়নি। পরে কি হয়েছে তিনি জানেন না। জগৎবল্লভপুর থানার পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে।





