পাইকপাড়ায় পর পর বিস্ফোরণে উড়ল টিনের চাল

ফের বিস্ফোরণে সাতসকালেই কাঁপল কলকাতা।শুক্রবার সকালবেলাই পাইকপাড়ায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয় একটি ক্লাবে টিনের চাল উড়ে গেলো পাসের বাড়ির ছাদে।অভিযোগ পর পর বিস্ফোরণের ঘটনা ঘটে। শুধু বিস্ফোরণেই থেমে থাকেনি বিষয়টা।বিস্ফোরণের জেরে ক্লাবঘরে আগুনও লেগে যায়। আগুন নেবানোর চেষ্টা চালাচ্ছে দমকল। কী থেকে বিস্ফোরণ, এখনও তা স্পষ্ট নয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ক্লাবের ভিতর বোমা রাখা ছিল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।এলাকাবাসীর অভিযেগের নিদর্শন হিসেবে ভিতরে বোমা পড়ে থাকতেও দেখা গিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাঁরা দাবি করছেন, এলাকার কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। প্রোমোটিংয়ের জন্য ক্লাবটির উপর কারও কারও নজর ছিল। এলাকার মানুষের দাবি কে বা কারা এই ঘটনা ঘটালো পুলিশ তা খুঁজে বার করুক। ক্লাবের সেক্রেটারির দাবি ক্লাবের ওপর অনেক দিন ধরে অনেকের নজর রয়েছে। ক্লাবটা তারা নেওয়ার চেষ্টা করছে।তাই তাঁর দাবি পুলিশ খুঁজে বার করুক। নিরাপত্তা নিশ্চিত করার জন্য এলাকায় পুলিশ পিকেট এবং সিসি ক্যামেরা বসানোর দাবিও জানিয়েছেন স্থানীয়েরা। বিস্ফোরণের খবর পেয়ে ২০-২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকল। বিষয়টি খতিয়ে দেখছ চিৎপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *