ঈদে বঙ্গে কালবৈশাখী,৬০ থেকে ৭০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
ঈদে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দুদিন ই বলে জানাল হাওয়া অফিস।শুধু তাই নয় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আবাস ও দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার ও শনিবার রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হইতে পারে। রবিবার পর্যন্ত স্পেল থাকবে ঝড় বৃষ্টির বলেই জানায় হাওয়া অফিস। সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে।আজ শুক্রবার এবং আগামীকাল অর্থাৎ শনিবার মৎস্য জীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।





