ঝাড়গ্রামে প্রার্থী তালিকায় রদবদল,কেন্দ্র বদল বনমন্ত্রীর, নয়াগ্রাম ছাড়া সব আসনেই নতুন মুখ
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলায় প্রার্থী তালিকায় বড়সড় চমক দিল সর্ব ভারতীয় তৃনমূল কংগ্রেস। নয়াগ্রাম কেন্দ্র ছাড়া জেলার বাকি সব বিধানসভা আসনেই প্রার্থী বদল করা হয়েছে।সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন বনমন্ত্রী বিরবসহা হাৃসদার ক্ষেত্রে। তাঁকে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে সরিয়ে বিনপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্র বদল ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।নতুন তালিকা অনুযায়ী, ঝাড়গ্রাম বিধানসভায় প্রার্থী হয়েছেন মঙ্গল সোরেন। বিনপুরে লড়বেন বীরবাহা হাঁসদা, গোপীবল্লভপুরে অজিত মাহাত এবং নয়াগ্রামে আগের মতোই প্রার্থী রয়েছেন দুলাল মুমু।এই তালিকায় জায়গা হয়নি বিনপুরের বিদায়ী বিধায়ক দেবনাথ হাঁসদা এবং গোপীবল্লভপুরের প্রাক্তন প্রার্থী চিকিৎসক খগেন্দ্রনাথ মাহাতের। ফলে জেলার একাধিক কেন্দ্রে নতুন মুখকে সামনে এনে লড়াইয়ের রণকৌশল সাজিয়েছে শাসকদল।কেন্দ্র বদল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বীরবাহা হাঁসদা জানান, দল যেখানে দায়িত্ব দেবে, সেখানেই তিনি লড়াই করতে প্রস্তুত। তাঁর কথায়, দলের সর্বময়,নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে।তিনি আরও দাবি করেন,ঝাড়গ্রাম কেন্দ্রে প্রায় ২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর উদ্যোগে।বিনপুর থেকেও জয়লাভ করে এলাকার মানুষের জন্য উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে চান তিনি।রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ঝাড়গ্রামে এই প্রার্থী বদল আসলে সংগঠনকে আরও মজবুত করা এবং অ্যান্টিইনকাম্বেন্সি কাটানোর কৌশল। নতুন মুখ ও কেন্দ্র বদলের মাধ্যমে ভোটের আগে চমকই দিতে চেয়েছে তৃণমূল।





