কালবৈশাখীর পূর্বাভাস দক্ষিণবঙ্গে,কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি, ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হচ্ছে কালবৈশাখীর পরিস্থিতি।আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন জেলায় দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর।মঙ্গল থেকে বৃহস্পতি পর্যন্ত আকাশ থাকবে আংশিক মেঘলা। বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টি হলেও এর তীব্রতা তুলনামূলক কম থাকবে বলেও জানায় হাওয়া অফিস। তবে এই সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।তবে শুক্রবার থেকে বদলাবে পরিস্থিতি। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে শনিবার প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।আবহাওয়া বিদদের মতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।বিশেষ করে পুরুলিয়া,বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,বর্ধমান,পূর্ব বর্ধমান, বীড়ভূমএবংমুর্শিদাবাদ জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা বেশি। এই সব জেলাগুলিতেই ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।অন্যদিকে, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দার্জিলিং,কালিমপং, জলপাইগুড়ি,আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনার সতর্কতা দিয়ে।শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ৭০ থেকে১১০ মিমি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে হাওয়া অফিস।এছাড়া মালদহ এবং দুই দিনাজপুর জেলায়ও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।রাজধানি কলকাতাতে ও আপাতত আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের ঝড়ের আশঙ্কা আপাতত কম। তবে শুক্রবারের পর শহরেও ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে বলে সতর্কতা হাওয়া অফিসের।শনিবার পর্যন্ত এই স্পেল চললেও রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে।এই পরিস্থিতিতে বজ্রপাত ও ঝড়ের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খোলা জায়গা এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *